Main Menu

শামসুদ্দিনে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে তজবুল আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে মারা যান তিনি। তজবুল আলী নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার গোয়াই পাড়ার বাসিন্দা ।

শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা: চয়ন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার জানান, তজবুল আলী সিলেট মহানগরীর ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাকারিয়া হোসেন সাকিরের পিতা।

মহানগর যুবলীগের পক্ষ থেকে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed