সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৩৯০০ ছাড়াল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে একদিনে আরও ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট জেলায় ৮১ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ২২ জন ও সুনামগঞ্জে ১৫ জনের করোনা শনাক্ত হয়।এসময়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন। এরমধ্যে ২ জন সিলেট জেলার ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৯১১ জনের,আর মৃত্যু ৬৩ জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বৃহস্পতিবার (২৫ জুন) রাতে জানান ওসমানীর ল্যাবে এদিন ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮১ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে সিলেট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০৯৩ জনের।
একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মোট ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১০ জনে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বলেন, বৃহস্পতিবার জেলায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে।
মৌলভীবাজারে বৃহস্পতিবার নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৬ জনে।
সব মিলিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩,৯১১ জন। এরমধ্যে সিলেট জেলায় ২০৯৩ জন, সুনামগঞ্জে ৯১০ জন, হবিগঞ্জে ৫২২ এবং মৌলভীবাজারে ৩৮৬ জন।
এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ৮১, সুনামগঞ্জে ৯৬, হবিগঞ্জে ৬০ এবং মৌলভীবাজারে ৬ জন রোগী।
সবশেষ বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৯৭০ জন।এর মধ্যে সিলেট জেলায় মোট সুস্থ হয়েছেন ৩১০ জন, সুনামগঞ্জে ৩২২ জন, হবিগঞ্জে ১৮৮ জন, আর মৌলভীবাজারে ১৫০ জন সুস্থ হয়েছেন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬৩ জন। এরমধ্যে সিলেটে ৪৮, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন এবং হবিগঞ্জে ছয়জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More



Comments are Closed