মাশরাফি করোনাভাইরাসে আক্রান্ত
স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জ্বর থাকায় গত ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। শুক্রবার রিপোর্ট জানানো হয়। রিপোর্টে পজেটিভ হন এই সংসদ সদস্য।
জামিল আহমেদ সানি জানান, মাশরাফি শারীরিকভাবে সুস্থ আছেন। হালকা জ্বর ও গা ব্যথা ছাড়া আপাতত তেমন কোন শারীরিক সমস্যা নেই তার। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
এর আগে, ১৫ জুন করোনা পজেটিভ হন মাশরাফির শাশুড়ি ও স্ত্রী সুমনা হক সুমির বোন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মাশরাফি শাশুড়ি কিংবা তার স্ত্রীর বোনের সংস্পর্শে আসেননি। অন্য কোনভাবে সংক্রমিত হয়েছেন।
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed