সাংবাদিক একুশ তাপাদার করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাংবাদিক একুশ তাপাদার। বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্তের তথ্য জানা যায়।
এ তথ্য নিশ্চিত করে একুশ তাপাদার বলেন, দুদিন আগে জ্বর হয়েছিলো। এরপর সন্দেহবশত গত ১৬ জুন আমি নমুনা জমা দেই। ১৮ জুন আমার রিপোর্ট পজিটিভ আসে।
তবে এখন সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে আছেন বলে জানান একুশ।
ইংরেজি দৈনিক ডেইলি স্টার’র ক্রীড়া প্রতিবেদক একুশ তাপাদারের বাড়ি সিলেটে। গত ৮ জুন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একুশের মা মারা যান। এরপর থেকেই তিনি সিলেটে আছেন।
ডেইলি স্টারে যোগ দেওয়ার আগে সিলেটটুডে টোয়েন্টিফোর’র বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন একুশ তাপাদার।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed