Main Menu

সুনামগঞ্জে আরও ৪৭ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৮ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়।

এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। আর মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ১৪৫ জন।

Share





Related News

Comments are Closed