গোলাপগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিশু (৮) কে দুইবার ধর্ষণের অভিযোগে কামিল আহমদ (২০) নামের এক যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় পুলিশ তাকে নিজ এলাকা থেকে আটক করে।
অভিযুক্ত কামিল আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়িনের দক্ষিণ বারকোট গ্রামের সুলেমান মিয়ার পুত্র।
শিশুর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কামিল আহমদ ভিকটিম শিশুর পাশের বাড়ির বাসিন্দা হওয়ার সুবাধে ভিকটিমের পরিবারের লোকজনের অগোচরে গত ১২ ও ১৫ জুন ওই শিশুকে জিম্মি করে দু্ইবার ধর্ষণ করে। ধর্ষণের বিষয়ে পরিবারের কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায় কামিল।
পরে ভিকটিম শিশু ঘটনার কথা তার পরিবারের লোকজনকে জানালে তারা কামিলকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে ভিকটিম শিশু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (ওসিসি) তে চিকিৎসাধিন রয়েছে বলেও জানা যায়।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (সাময়িক দায়িত্ব) আবুল কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed