Main Menu

করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার (৪৩) মারা গেছেন।

শুক্রবার (১২ জুন) চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য জানায়।

এফডিএসআর এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনায় আক্রান্ত হয়ে এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তিনি শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৮ জন চিকিৎসকের মৃত্যু হলো। এছাড়া গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ১৫৩ জন চিকিৎসককে শনাক্ত করা হয়েছে।

Share





Related News

Comments are Closed