করোনা রোধে সিলেটের সব উপজেলায় বিলবোর্ড
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে সিলেট জেলার সকল উপজেলায় জনবহুল স্থানে দুটি করে বিলবোর্ড স্থাপন করছে সিলেট জেলা তথ্য অফিস।
৪ জুন থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। ৯ জুনের মধ্যে সব উপজেলায় তথ্য সম্বলিত বিলবোর্ড স্থাপনের কাজ শেষ হবে।
সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি জানান, সিলেট জেলার প্রতিটি উপজেলার জনবহুল স্থানে ২টি করে বিলবোর্ড স্থাপন কার্যক্রম আগামী ৯ জুনের মধ্যে সম্পন্ন করা হবে।
বিলবোর্ডে সন্নিবেশিত তথ্যসমূহ করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে জনসাধারণকে সচেতন করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed