সিলেট বিভাগে করোনায় মৃত্যু বেড়ে ৩৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। থেমে নেই করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর মিছিলও। গেল ৪ এপ্রিল বিভাগের প্রথম রোগী হিসেবে মৌলভীবাজারের রাজনগরে এক ব্যবসায়ী মারা যান। এরপর থেকে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা।
সর্বশেষ রোববার (৭ জুন) দুপুর ১২টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৫ জন, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ এবং মৌলভীবাজারে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এরমধ্যে সিলেট জেলার দুজন আর সুনামগঞ্জের একজন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা।
সবশেষ রোববার (৭ জুন) দুপুর ১২টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮৪৭ জন, সুনামগঞ্জে ২৭০, হবিগঞ্জে ২০৮ এবং মৌলভীবাজারে ১৫২ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সবশেষ রোববার দুপুর পর্যন্ত সিলেট বিভাগের ৩৭৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০৯, সুনামগঞ্জে ৮০, হবিগঞ্জে ১২৪, মৌলভীবাজারে ৬২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed