Main Menu

দেশে করোনায় আরো ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে করোনাভাইরাস মহামারিতে  গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৮ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৪৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জনে।

রবিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা শনিবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, করোনায় নতুন যে ৪২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী সাতজন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের ৫২টি ল্যাবে ১২ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৬টি

ডা. নাসিমা আরও জানান, করোনার কবল থেকে নতুন করে ৫৭৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed