বালাগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জ উপজেলায় বজ্রপাতে ইমন আহমদ (১৪) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলা সদরের চক পীরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ইমন গ্রামের আনহার মিয়ার ছেলে। সে স্থানীয় বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে বাবা-মায়ের ৪ ছেলের মধ্যে সবার বড়।
ইমনের দুঃখজনক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বাদ মাগরিব জানাজা শেষে নিহত ইমনের দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইমনসহ আরো কয়েকজন তাদের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় মাছ ধরতে যায়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনা ঘটে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামবাসী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নেয়া হয়েছে এবং বিনা ময়নাতদন্তে মৃতদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed