সিলেটের আরো ৪ চিকিৎসক করোনাক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলায় নতুন রেকর্ড গড়ে একদিনে আরও ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো চারজন চিকিৎসক। এই চারজনের মধ্যে দুইজন ওসমানী মেডিকেল কলেজে কর্মরত এবং অপর দুইজন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন।
শনিবার (৬ জুন) রাতে ওসমানী মেডিকেল কলেজের পিসি-আর ল্যাব সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আক্রান্তরা হলেন ওসমানী মেডিকেল কলেজের দন্ত বিভাগের ডা. মোহাম্মদ আলম শিকদার, মেডিসিন বিভাগের ডা. হিতাংশু শেখর রায়, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মাসুম আহমেদ ও ডা. সুমন্ত সূত্রধর।
শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৬ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed