গাজীপুরে চুরির মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর টঙ্গীর আলোচিত যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিনকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে হত্যা, মাদক সেবনসহ একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচিত হয়েছিলেন যুব মহিলা লীগের এই নেত্রী।
টঙ্গী পূর্ব থানার এসআই বাবুল আহমেদ জানান, গত ৩ মার্চ টঙ্গী পূর্ব থানায় মোটরসাইকেল চুরি ও হামলার ঘটনায় যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিন ও তার স্বামী জসিম উদ্দিন সুমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন নাসিমা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিস্তার গেইট এলাকা থেকে নাসিমা আক্তার নাসরিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। মামলার অপর আসামি নাসিমার স্বামী সুমন পলাতক রয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি ও হামলার মামলায় গ্রেফতার করে নাসিমা আক্তার নাসরিনকে আদালতে পাঠানো হয়েছে।
Related News
রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে দুর্বৃত্তদের আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী শহরে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত ট্রাকে গভীররাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতেRead More
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের একটি বাসেRead More



Comments are Closed