গাজীপুরে ৫শ’ টাকায় করা যাবে করোনা পরীক্ষা
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: প্রধান মন্ত্রীর নির্দেশে ৫শত টাকায় করোনা পরীক্ষার জন্য গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে করোনা পরীক্ষার নতুন পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে ল্যাবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক। এ সময় বঙ্গবন্ধু মেমোরিয়াল টাস্টের নির্বাহী সদস্য মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, গাজীপুর সিটি মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম গাজীপুরের জেলা প্রশাসক তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ল্যাবটিতে প্রতিদিন ৩ শতাধিক নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে ও ফলাফল ২৪ ঘন্টার মধ্যে দেয়া সম্ভব বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
অন্যান্য বেসরকারী হাসপাতালে সরকার নির্ধারিত ফি ৪ হাজার টাকা হলেও প্রধান মন্ত্রীর নির্দেশে এ হাসপাতালে মাত্র ৫শত টাকায় করোনা পরীক্ষা করা হবে।
উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ল্যাবটি স্থাপনের ফলে করোনা প্রতিরোধে সরকারের সহায়ক হিসেবে কাজ করবে।
Related News
রাজবাড়ীতে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়ার জেরে রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছেরRead More
অস্ত্রোপচারের পর পেটে গজ রেখেই সেলাই, মারা গেলেন রাজবাড়ীর বিথী আক্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠা বিথীRead More



Comments are Closed