Main Menu

করোনা প্রতিরোধে মাস্ক ও সামাজিক দূরত্বই ‘কার্যকরী’

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: অতি ছোঁয়াচে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দিন-রাত কাজ করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু দিশেহারা বিশ্বকে কোনও পথ দেখাতে পারছেন না তারা।

Manual6 Ad Code

তবে গবেষকরা একটি বিষয়ে মত দিয়েছে যে, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে শুরু থেকে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজা রাখতেই হবে। এই ভাইরাস থেকে বাঁচতে এটাই সবচেয়ে কার্যকরী পদ্ধতি হতে পারে।

Manual8 Ad Code

করোনা প্রতিরোধে মাস্ক ও সামাজিক দূরত্বের কার্যকারিতা নিয়ে মেডিকেল জার্নাল লেনসেটে প্রকাশিত নতুন একটি গবেষণা প্রতিবেদনে এমনটিই দাবি করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

মাস্কের ধরন নিয়ে গবেষকেরা বলছেন, করোনা প্রতিরোধে সার্জিক্যাল মাস্কের তুলনায় এক স্তরের কাপড়ের মাস্ক কম কার্যকরী। আর সবচেয়ে বেশি কার্যকরী টাইট-ফিটিং এন৯৫ মাস্ক। সেই সঙ্গে বারবার হাত ধোয়া ও জীবাণুনাশকের জন্য অন্যান্য বিষয়গুলোও অব্যাহত রাখতে বলেছেন গবেষকেরা।

সামাজিক দূরত্বের বিষয়ে বলা হয়েছে, আশপাশের লোকজন থেকে এক মিটার (তিন মিটার) দূরত্ব রেখে চলা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। তবে দুই মিটার (প্রায় সাড়ে ৬ ফুট) দূরত্ব বজায় রাখতে পারলে আরও ভালো।

Manual3 Ad Code

আর চোখের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের চশমা কার্যকরী হতে পারে। তবে কৌশল কোনোটাই একেবারে যথাযথ কাজে নাও আসতে পারে। এ ব্যাপারে আরও নিখুঁত গবেষণার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য গবেষকদের।

৪৪টি গবেষণা পর্যালোচনা করে করোনা নিয়ে লেনসেটে প্রকাশিত প্রতিবেদনে মাস্ক ও সামাজিক দূরত্বের অনুসন্ধানগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে সাতটি গবেষণা হয়েছে কভিড-১৯ নিয়ে; বাকিগুলো করা সার্স বা মার্স সম্পর্কিত।

Manual1 Ad Code

তাতে মাস্কের কার্যকারিতা পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষক দলের সদস্য কানাডার ওন্টারিওর হ্যামিল্টনের ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের ডক্টর ডারেক চু।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code