Main Menu

সুনামগঞ্জে আরো ৩৯ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২২৭ টি নমুনা গ্রহণ করা হয় বলেও জানান তিনি।

এই ৩৯ জন নিয়ে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১৪ জনের।

Share





Related News

Comments are Closed