Main Menu

কানাইঘাটের দিঘীরপার ইউনিয়নের বাজেট ঘোষণা

Manual2 Ad Code

কানাইঘাট সংবাদদাতাঃ সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (১ জুন) বিকেল ৩ টায় ইউনিয়ন কমপ্লেক্সে গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুধীজনদের উপস্থিতিতে নিরাপদ দুরত্ব বজায় রেখে বাজেট পেশ করেন ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন কাজল।

প্রস্তাবিত বাজেটে সব মিলিয়ে আয় দেখানো হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা। বাজেটে রাজস্ব আদায় ও নাগরিকবৃন্দের সেবা প্রাপ্তির উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

সদস্যবৃন্দ সহ অন্যরা বাজেট সভায় তাদের মতামত ব্যক্ত করে বলেন, তরুণ ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলের ঐকান্তিক প্রচেষ্টায় উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র বিমোচন, বিদ্যুতায়ন, স্যানিটেশন, নদী ভাঙ্গন প্রতিরোধ, হাওর উন্নয়ন, ইউনিয়নের প্রদত্ত সব ধরনের সেবা প্রাপ্তির মাধ্যমে দিঘীরপার ইউনিয়ন একটি আলোকিত মডেল ইউনিয়নে রূপ নিয়েছে।

Manual8 Ad Code

বাজেট বাস্তবায়নে ইউনিয়নের নাগরিকবৃন্দ সুধীজন সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান কাজল। ভারপ্রাপ্ত ইউপি সচিব জুবায়ের আহমদের সার্বিক উপস্থাপনায় উন্মুক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, গাছবাড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বশির উদ্দন চৌধুরী, ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুনসি আবুল হোসেন, বদরুল ইসলাম, রমিজ উদ্দিন, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code