গোলাপগঞ্জে শিশুসহ ১২ জনের করোনা জয়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের একই পরিবারের ১২ জন করোনা রোগি সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৭ জন নারী ও ১ জন শিশু। তবে একজন নারী এখনও অসুস্থ রয়েছেন।
সোমবার (১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।
এদিকে করোনা জয় করা ১২ জনের বাড়ি সন্ধ্যায় গিয়ে আনলক করে দেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান শাহিন।
তিনি করোনা জয়ীদের উদ্দেশ্য বলেন, আপনারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে, আপনারা করোনা থেকে সুস্থ হয়েছেন। আপনারা সবাই এখন করোনা মুক্ত।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।
উল্লেখ্য উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ জন। এরমধ্যে আজকের ১২ জন সহ মোট সুস্থ হয়েছেন ১৮ জন এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১জন।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed