Main Menu

সিলেটে একদিনে ৭৪ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে। শনিবার নতুন করে এ জেলায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত সিলেট জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫৩৫ জনের।

শনিবার (৩০ মে) রাতে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে বিভিন্ন নিরাপত্তা বাহিনির সদস্যরাও রয়েছেন।

একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়। এদিন শাবির ল্যাবে ১২৬ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ২৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, শনিবার মোট ১৮০ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৯টি পজেটিভ এসেছে। শনাক্ত হওয়ারা সকলেই সিলেট জেলার বাসিন্দা।

শনিবারের ৭৪ জন সহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৯৪৮ জনের। এরমধ্যে সিলেট জেলার রোগী সংখ্যা ৫৩৫ জন, সুনামগঞ্জে ১৪৪ জন, হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৭ জন। এরমধ্যে সিলেটে ১৩, মৌলভীবাজারে তিনজন এবং হবিগঞ্জে একজন। তবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখনো সুনামগঞ্জের কোন রোগী মারা যাননি।

অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ২১৬ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ৫৩, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৬, মৌলভীবাজারে ১৬ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed