দুই নভোচারী নিয়ে মহাকাশে গেল ড্রাগন ক্যাপসুল
প্রযুক্তি ডেস্ক: দুই নভোচারীকে নিয়ে মহাকাশের উদ্দেশে রওয়ানা দিলো স্পেসএক্স-এর ড্রাগন ক্যাপসুল। আর এর মধ্যেই রচিত হলো ইতিহাস- এই প্রথম কোনো বেসরকারি বাণিজ্যিক মহাকাশযানে করে মহাকাশচারীদের মহাকাশে পাঠালো নাসা। মার্কিন ধনকুবের এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স প্রতিষ্ঠার মাত্র ১৮ বছরের মাথায় এমন কীর্তি গড়লো।
শনিবার (৩০ মে) স্থানীয় সময় দুপুর ৩টা ২২ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় ক্রু ড্রাগন মহাকাশযানটি।
এই মহাকাশযানের প্রপেলেন্ট (উৎক্ষেপক যান) হিসেবে ছিলো স্পেসএক্সের ফ্যালকন-৯। অত্যাধুনিক প্রপেলেন্ট ফ্যালকন ৯ ব্যবহার করেই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল।
ক্রু ড্রাগন মহাকাশযানটি দুই জন অভিযাত্রী বিজ্ঞানীকে বহন করছে। দুই বিজ্ঞানী হলেন- রবার্ট বেনকন ও ডগলাস হার্লি।
১৯ ঘণ্টা ভ্রমণ করে তারা পৌছবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখানে তারা ১ থেকে ৪ মাস পর্যন্ত অবস্থান করবেন।
আমেরিকার ভূমি থেকে মানববাহী রকেট উৎক্ষেপণ হলো ৯ বছর পর। ২০১১ সালে আমেরিকার প্রথম যাত্রীবাহী স্পেস শাটল কর্মসূচি শেষ হওয়ার পর মহাকাশে নভোচারী পাঠাতে ভরসা ছিলো রাশিয়ার সয়ুজ। ৯ বছর ধরে যুক্তরাষ্ট্রের নভোচারীদের মহাকাশে রাশিয়ার রকেট দিয়েই পাঠানো হত। এতে নাসাকে বড় অংকের টাকা গুণতে হত। এবার স্পেসএক্সের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠানোর এ কর্মসূচী অনেকটাই অর্থ সাশ্রয়ী হতে যাচ্ছে। এর মাধ্যমে নিকট ভবিষ্যতে মহাকাশে পর্যটক পাঠানোর পথেও আরও এক ধাপ এগিয়ে গেলো নাসা-স্পেসএক্স।
এর আগে গত ২৭ মে বুধবার বেলা ৪টা ৩৩ মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে ক্রু ড্রাগন মহাকাশযানটি উৎক্ষেপণের কথা ছিলো। তবে সেদিন আকাশ আংশিক মেঘলা থাকায় শেষ মুহূর্তে উৎক্ষেপণ বাতিল করা হয়।
৩০ মে শনিবার মহাকাশযানটি উৎক্ষেপণের এই ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্তত ৪ হাজার মানুষ।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed