ফেঞ্চুগঞ্জ থানার তিন পুলিশ করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় এক সাব ইন্সপেক্টর (এএসআই) ও ২ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (৩০ মে) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও সদর) মো. লুৎফুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. লুৎফুর রহমান জানান, শনিবার নতুন করে জেলায় আরও ১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বিশ্বনাথ থানার ৮ জন আর ফেঞ্চুগঞ্জ থানার ৩ জন পুলিশ সদস্য।
এনিয়ে জেলায় মোট ৬৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন এবং এদের মধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed