কানাইঘাটে পাঁচ পুলিশসহ ১১ জন করোনাক্রান্ত
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট থানায় কর্মরত ৫ পুলিশ সদস্যসহ নতুন করে আরও ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মহামারি এ ভাইরাসে মোট আক্রান্ত হলেন ৪৬ জন।
শনিবার (৩০ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তরা হলেন- থানার এসআই ময়নুল ইসলাম (৩৪), পার্থ সারতী দাস (২৮), এএসআই আব্দুল আহাদ (৪৮), পুলিশ সদস্য পলাশ বাদ্যা (৩০), অনুকুল রায় (৩৮), পৌরসভার মহেশপুর গ্রামের অলিউর রহমান (৬৫) ও তার ছেলে আক্তার মাহফুজ (২৩), কুওড়ঘড়ি গ্রামের আক্তার (২৫), ডালাইচর গ্রামের সাখাওয়াত (২৯), হালিমা বেগম (১৯) ও নিজ চাউরা গ্রামের আফজাল (২৪)।
এর আগে ২৯ মে তাদের নমুনা সংগ্রহ করা হয় বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed