সিলেটে আরো ৪৯ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা। এরমধ্যে বিভিন্ন নিরাপত্তা বাহিনির সদস্যরাও রয়েছেন।
শনিবার (৩০ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়। তিনি বলেন, আজ মোট ১৮০ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৯টি পজেটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলায় ১৯ জন, ফেঞ্চুগঞ্জে চারজন, বিশ্বনাথে ৮ জন, জকিগঞ্জে ১৪ জন, জৈন্তাপুরে তিনজন এবং বিয়ানীবাজারের একজন বলে জানা গেছে।
সবশেষ শনিবার (৩০ মে) রাত ১০টা পর্যন্ত সিলেটের ৪৯ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯২৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫১০, সুনামগঞ্জে ১৪৪, হবিগঞ্জে ১৭১ ও মৌলভীবাজার জেলায় ৯৮ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৭ জন। এরমধ্যে সিলেটে ১৩, মৌলভীবাজারে তিনজন এবং হবিগঞ্জে একজন। তবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখনো সুনামগঞ্জের কোন রোগী মারা যাননি।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ২১৬ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ৫৩, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৬, মৌলভীবাজারে ১৬ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed