পূর্ব সিলেট আযাদ দ্বীনির পরীক্ষা বাতিল; অটোপ্রমোশন
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা বাতিল করা হয়েছে; একই সাথে সকল শিক্ষার্থীদের পরবর্তীতে শ্রেণীতে অটোপ্রমোশন প্রদান এবং নতুন ছাত্র ভর্তির নির্দেশনাও প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে শিক্ষাবোর্ডের প্রধান কার্যালয় কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সদর শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী।
বোর্ডের মহাসচিব আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরীর পরিচালনায় সভায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্ব সিলেট এদারার কেন্দ্রিয় ফাইনাল পরীক্ষা বাতিল করা হয়। এছাড়া কতিপয় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর মধ্যে প্রত্যেক ফাইনাল জামাতের শিক্ষার্থীদের নতুন শ্রেণীতে ভর্তির জন্য নিজ নিজ মাদরাসা কর্তৃপক্ষ বিগত ২য় সাময়িক পরিক্ষার ফলাফল অনুসারে পরবর্তী শ্রেণীতে ভর্তি করাতে পারবেন বলে নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া দাওরায়ে হাদিস শরীফ এবং হিফয তাকমিল এর শিক্ষার্থীগণও নিজ নিজ মাদরাসার বিগত ২য় সাময়িক পরিক্ষার ফলাফল অনুসারে শিক্ষাবোর্ড থেকে নির্ধারিত ফি আদায় করে সনদ গ্রহণ করতে পারবেন। তবে সে ক্ষেত্রে ফলাফল বিবরণীতে সংশ্লিষ্ট মাদরাসা প্রধানের স্বাক্ষর ও সীল থাকতে হবে।
বৈঠকে ক্বওমী মাদ্রাসার আঞ্চলিক এ বোর্ডের অন্তর্গত বিভিন্ন মাদ্রাসার প্রধান ও মুরব্বিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; ক্বওমী মাদ্রাসার শিক্ষাবর্ষ শাওয়াল থেকে শাবান পর্যন্ত। এ বছর শাবান মাসে করোনা সংক্রমণের কারণে সরকারি ভাবে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
এ কারণে গত ৩০ মার্চ জরুরী বৈঠক করে পূর্ব সিলেট এদারার কেন্দ্রিয় ফাইনাল পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছিল। নতুন তারিখ অনুসারে আজ শনিবার থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা বাতিল ঘোষণা করে বোর্ড কর্তৃপক্ষ।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed