Main Menu

ডোমারে জিয়ার ৩৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় স্বল্প পরিসরে সামাজিক দুরত্ব বজায় রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কাযার্লয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালু, সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুর রহমান শান্ত, সম্পাদক সজীব বসুনীয়া প্রমূখ।

Share





Related News

Comments are Closed