ভারতে লকডাউন বাড়ল একমাস
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পঞ্চম দফায় আরও একমাস লকডাউন বাড়ানো হয়েছে। এবার লকডাউনের নাম দেওয়া হয়েছে আনলক-১। শনিবার (৩০ মে) ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
৩০ মে থেকে ঘোষিত লকডাউন আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর হবে। তবে তার পর লকডাউন আর বাড়ানো হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এবার লকডউনের মধ্যে বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। আগামী ৮ জুন থেকে ভারতে সব রাজ্যে খুলবে উপাসনালয়। কন্টেইনম্যান্ট এলাকা ছাড়া খুলবে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল এবং বারও। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে।
এর আগে গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু করে দেশটির সরকার। প্রথম দফায় ২১ দিন, পরের দফায় ১৯ দিন এবং তার পরের দুই দফায় ১৪ দিন করে মোট ৬৮ দিনের লকডাউন করা হয়। ৩১ মে ছিল ৬৮ দিনের লকডাউনের সীমা।
তবে আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আবার নতুন লকডাউন করা হলো দেশটিতে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed