Main Menu

মৌলভীবাজারে চিকিৎসকসহ ৮ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে ঈদের দিনে সোমবার (২৫ মে) চিকিৎসকসহ ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

যাদের মধ্যে আটজনই নতুন ও একজন পুরাতন রোগী, যার দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলবীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।

তিনি জানান, আজ নতুন করে আরও ৮ জনসহ ৯ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। তাদের রিপোর্ট ঢাকার ল্যাব থেকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্য রয়েছেন।

এনিয়ে মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯ জন আর মারা গেছেন ২ জন।

Share





Related News

Comments are Closed