হবিগঞ্জে আরও ৫ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদের দিনে হবিগঞ্জে আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৫ জনের করোনা শনাক্ত হয়।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে এ ৫ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।
শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ৩ জন, বানিয়াচংয়ের ১ জন ও নবীগঞ্জের ১ জন। এনিয়ে জেলায় মোট ১৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৪ জন, মারা গেছেন ১ জন।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed