‘দৈনিক আমার হবিগঞ্জ’ এর সম্পাদক সুশান্ত গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জের প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী সুশান্ত দাস গুপ্তকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় এক সাংসদের বিরুদ্ধে তার সম্পাদিত পত্রিকায় প্রতিবেদন প্রকাশের কারণে দায়ের মামলায় বৃহস্পতিবার (২১ মে) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জের এএসপি (সদর সার্কেল) রবিউল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় সুশান্ত দাস গুপ্তকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও প্রেরণ করা হয়েছে।
সুশান্তের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জহির। দেশের বিভিন্ন স্থানের সাংবাদিকরা যখন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি তুলছেন তখন হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন জহির।
এ ব্যাপারে সায়েদুজ্জামান জহির বলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জহির হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য। তার বিরুদ্ধে সুশান্ত দাসগুপ্ত নিজের সম্পাদিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় ধারাবাহিকভাবে মিথ্যা সংবাদ প্রচার করে আসছেন এবং ফেসবুকেও এসব অপপ্রচার চালাচ্ছেন। এতে সংগঠনের সদস্যের মানহানি হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে মামলা করেছি।
সাংসদ জহিরের বিরুদ্ধে কী অপপ্রচার চালানো হয়েছে জানতে চাইলে কোনো জবাব দিতে চাননি মামলার বাদী স্থানীয় প্রেসক্লাবের এই সাধারণ সম্পাদক।
সুশান্ত দাসগুপ্ত পত্রিকা সম্পাদনার পাশপাশি ‘আমার এমপি’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোক্তা ও আমার ব্লগ নামে একটি বাংলা ব্লগ পরিচালনার সাথে যুক্ত রয়েছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed