Main Menu

মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এশা বানু নামে এক গ্রাম পুলিশ ও রুমা বেগম নামে অপর এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া সাহেব বাড়ী ও মাধবপুর পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত রুমা বেগম উপজেলা বুল্লা গ্রামের আহাদ মিয়ার স্ত্রী ও মাধবপুর পৌর শহরের পশ্চিম মাধবপুর গ্রামে মোতালিব মিয়ার মেয়ে। এশা বানু মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউপি নারাইনপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই দিন বিকাল ৫টার দিকে রুমা মহাসড়ক পারা হওয়ার সময় সিলেট থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মাধবপুর শহরের ফায়ার সার্ভিস এলাকায় তাকে চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত রুমাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ওসি তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একইদিন সকাল ১১টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক নোয়া পাড়া সাহেব বাড়ি বাস স্ট্যান্ডে এশা বানু নামে এক গ্রাম পুলিশ পিকআপের ধাক্কায় নিহত হন। নিহত এশা বানু মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউপি নারাইনপুর গ্রামের বাসিন্দা।

নারাইনপুর গ্রামের ইউপি সদস্য হারিছ উদ্দিন লালু জানান, সকালে ১১ টার দিকে সাহেব বাড়ি বাস স্ট্যান্ডে একটি দ্রুতগামী পিকআপের ধাক্কায় গ্রাম পুলিশ সদস্য এশা বানু গুরুতর আহত হন। এসময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম দস্তগীর গ্রাম পুলিশ এশা বানু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed