মৌলভীবাজারে একদিনে ২২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে নতুন করে একদিনে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একইদিনে পুরাতন ৫ জন রোগীর দ্বিতীয়বার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার পিসিআর ল্যাব থেকে নতুন ২২ জন ও পুরাতন ৫ জনসহ সর্বমোট ২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনাক্তদের মধ্যে বড়লেখায় ৩ জন চিকিৎসক, জুড়ীতে ৩ জন নার্স এবং মৌলভীবাজার সদরের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এছাড়া কমলগঞ্জে একজন সাংবাদিকসহ ১০ জন, রাজনগরে ২ জন, মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে ১ জন এবং শ্রীমঙ্গলে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৩ জন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed