হবিগঞ্জে আরও ২১ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও সরকারী কর্মকর্তা কর্মচারীসহ আরও ২১ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ল্যাব থেকে আসা রিপোর্টে এই ২১ জনের করোনা শনাক্ত হয়।
এই তথ্য জানিয়ে হবিগঞ্জের ডেপুটি ডা. মো. মখলিসুর রহমান বলেন, শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাট ১৪ জন, সদর উপজেলায় ১ জন, লাখাইয়ে ১ জন, নবীগঞ্জে ২ জন, বাহুবলে ২ জন ও মাধবপুরে ১ জন।
এদের মধ্যে ১৪ জন পুরুষ, ৬ জন নারী ও এক শিশু রয়েছে। আর স্বাস্থ্যকর্মীসহ সরকারী কর্মকর্তা কর্মচারী রয়েছেন ৯ জন।
এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন ও মারা গেছেন ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে হবিগঞ্জের ২১ জনসহ এ পর্যন্ত সিলেট বিভাগে ৫২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২২৫ জন, সুনামগঞ্জে ৮২ জন ও মৌলভীবাজারে ৬১ জন।
আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৪৫ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৫০ জন, হবিগঞ্জে ৫৯ জন ও মৌলভীবাজারে ৮ জন।
সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৮ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ২ জন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed