Main Menu

সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা কমছে!

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা কমছে বলে মন্তব্য করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান।

রোববার রাতে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, সিলেটে করোনা ল্যাবে গত ৩ দিন ধরে আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। তিনি বলেন, সিলেটে ল্যাবে ২০০-৩০০ পরীক্ষার পর গড়ে আক্রান্তের সংখ্যা কম আসছে। তিনি বলেন, সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে এরই মধ্যে ১০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থও হয়েছেন। এছাড়া, ওসমানী হাসপাতালের ১৫ জন ইন্টার্ন চিকিৎসকের রিপোর্টও নেগেটিভ এসেছে। এটা আমাদের জন্য ভালো লক্ষণ।

এদিকে, রোববার সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা শেষে কারো রিপোর্ট পজেটিভ আসেনি।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় রোববার রাতে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, রবিবার পর্যন্ত সিলেট জেলায় সবমিলিয়ে ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Share





Related News

Comments are Closed