Main Menu

সিলেট বিভাগে করোনা আক্রান্ত বেড়ে ২৭৯

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে দিনে দিনে করোনা ভাইরাস সক্রমন বাড়ছেই। বিভাগে নতুন করে আরো ৯ জনের শরীরে ধরা পড়েছে মরণব্যাধি এ ভাইরাস।

জানা গেছে, গত শুক্র ও শনিবার সিলেট বিভাগের ৩৫৪ জনের নমুনা পাঠানো হয়েছিল ঢাকায়। ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে নমুনাগুলো পরীক্ষার পর ৯ জনের শরীরে পাওয়া যায় করোনার অস্তিত্ব।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান জানান, আজ রবিবার সকালে ঢাকা থেকে ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। করোনায় আক্রান্ত এই ৯ জনের মধ্যে সিলেটের ৪ জন, সুনামগঞ্জের ১, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ২ জন করে রয়েছেন।

এনিয়ে সিলেট বিভাগে রোববার সকাল পর্যন্ত ২৭৯ জনের করোনা পজিটিভ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৮৬ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৯৩ জন এবং মৌলভীবাজারে ৪০ জন আক্রান্ত রোগী রয়েছেন। একই সময় পর্যন্ত বিভাগে ১৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৯, সুনামগঞ্জে ৭ ও হবিগঞ্জে ১ জন।

তিনি জানান আক্রান্তদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১১৫ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১ জন এবং হবিগঞ্জে ৫৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য নমুনাজট থাকায় সিলেট বিভাগে নতুন সংগৃহীত নমুনা বর্তমানে পাঠানো হচ্ছে ঢাকায়। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে হাজারের মত নমুনা পরীক্ষার জন্য জমা পড়েছে বিভাগের বিভিন্ন জায়গা থেকে।

স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী রোববার (১০ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১০,৪৩৫ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৮,৭৯৭ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৬৩৮ জন। এর মধ্যে সিলেটে ২৬৪, সুনামগঞ্জে ৭২৫, হবিগঞ্জে ২৮২ ও মৌলভীবাজারে ৩৬৭ জন।

অপরদিকে, এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন ২২৪ জন। এর মধ্যে সিলেটে ৭৬, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১৯ ও মৌলভীবাজারে ১২ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিসাধিন।

Share





Related News

Comments are Closed