Main Menu

সিলেটে অর্থদন্ড দিতে না পারায় আটকা ২০ কয়েদী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে শনিবার (৯ মে) সন্ধ্যা পর্যন্ত ১৩ কয়েদী মুক্তি পেলেও অর্থদন্ড পরিশোধ করতে না পারায় আরো ২০ জন মুক্তি পাননি।

সিলেটের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিন ধাপে মুক্তি পেয়েছেন ১৩ জন কয়েদি। সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় গত ২ মে থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তিন ধাপে এসব কয়েদিকে মুক্তি দেয়া হয়।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিলেট কারাগার থেকে সবমিলিয়ে ৩৪ জন কয়েদিকে মুক্তি দেবার সিদ্ধান্ত হয়েছে। এ অনুযায়ী শনিবার তৃতীয় ধাপে ৯ জন কয়েদিকে মুক্তি দেয়া হয়। এর আগে দুই ধাপে দুই জন করে আরো ৪ জনকে মুক্তি দেয়া হয়।

তিনি জানান, সাজা মওকুফ করা হলেও কয়েদিদের অর্থদন্ড মওকুফ করা হয়নি। অর্থদন্ড প্রদান সাপেক্ষে বাকি ২০ জন কয়েদিকে মুক্তি দেয়া হবে বলে জাানন তিনি। সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় একজন আগে মুক্তি পেয়েছেন।

কারা সূত্র জানায়, সিলেট কারাগারে প্রথম দফায় ৬ মাস থেকে এক বছরের সাজাপ্রাপ্ত ২ জনকে মুক্তি দেওয়া হয়। দ্বিতীয় দফায় এক মাস থেকে তিন মাস পর্যন্ত সাজাপ্রাপ্ত ৬ কয়েদিকে মুক্তির প্রস্তাব করা হয়। এর মধ্যে দুইজনকে মুক্তি দেয়া হয়। জরিমানা পরিশোধ করতে না পারায় বাকি ৪ জন মুক্তি পাননি।

তৃতীয় দফায় তিনমাস থেকে ছয় মাস সাজাপ্রাপ্ত ২৬ জনকে মুক্তির প্রস্তাব করা হয়। এর মধ্যে ১৬ জনই জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় মুক্তি পাননি। বাকি ৯ জন মুক্তি পেয়েছেন। এছাড়া সাজার মেয়াদ শেষ হওয়ায় একজন আগেই ছাড়া পান।

Share





Related News

Comments are Closed