Main Menu

মাধবপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে সাবিনা বেগম (৩০) কে ৮/৯ বছর পূর্বে বিয়ে দেন উপজেলার শিয়ালউড়ি গ্রামের আব্দুস শহীদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে। বিয়ের পর তাদের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। শুক্রবার ভোর রাতে সকলের অগোচরে সাবিনা বিষ খেয়ে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code