কোম্পানীগঞ্জে ধরা পড়লো বাঘের বাচ্চা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি চিতা বাঘের শাবককে আটক করেছে স্থানীয় লোকজন।
সোমবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ভোলাগঞ্জ গ্রামের আতাউর রহমানের কলোনি থেকে এলাকাবাসী ওই চিতা বাঘের শাবকটি আটক করে। ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী ভারতীয় সীমান্তের বন থেকে বাঘের বাচ্চাটি বাংলাদেশে ঢুকে পড়েছে।
স্থানীয় লোকজন জানান, সকাল ৮টার দিকে ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে আতাউর রহমানের কলোনিতে চিতা শাবকটিকে ঘুরাফেরা করতে দেখেন কয়েকজন যুবক। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে নানা কৌশল অবলম্বন করে বাঘটিকে উদ্ধার করে একটি লোহার খাঁচায় আটকে রাখে।
পরে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিট অফিসারকে খবর দেয়া হয়েছে।
বাঘের শাবক উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন বন বিভাগের কোম্পানীগঞ্জের বিট কর্মকর্তা মোঃ ইয়াসিন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed