ওসমানী মেডিকেলের ১৬ ইন্টার্নির করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের নতুন ইন্টার্নদের ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের ১৫ জন মেয়ে ও একজন ছেলে বলে জানা গেছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) রাতে তাদের শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ ব্যাপারে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক কিংবা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হাসপাতালের একাধিক চিকিৎসক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৫ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমানী মেডিকেলের ১৬ জন ইন্টার্ন চিকিৎসকের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে। ঢাকার ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। সোমবার বেশ গভীর রাতেই তাদের আক্রান্তের বিষয়টি আমাদের জানানো হয়।
কলেজের ১৬ শিক্ষার্থীর করোনা শনাক্তের বিষয়টি জানাজানি হওয়ার পর চিকিৎসকদের ফেসবুক গ্রুপে এ বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। ওই গ্রুপে একজন চিকিৎসক বিষয়টি অবগত করে লেখেন, ‘সিওমেকের ৫৩তম ব্যাচের নতুন ইন্টার্ণদের ১৬ জনের কোভিড ১৯ রিপোর্ট আজ (সোমবার) পজেটিভ এসেছে। আশ্চর্য্য বিষয় হলো কারোরই কোন সাইন/সিম্পটমস নাই…!’ করোনার কোন লক্ষণ না থাকায় তাদের নমুনা আবারও পরীক্ষা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
চিকিৎসকদের গ্রুপে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক লিখেন, ‘৫৩তম ব্যাচ, তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ নেগেটিভ হবে। আমরা তোমাদের সাথেই আছি।- অধ্যক্ষ সিওমেক।’
এরআগে গত ২৩ এপ্রিল ওসমানী হাসপাতালের এক শিক্ষানবীশ চিকিৎসক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনিও হাসপাতালের ইন্টার্ন হোস্টেলেই রয়েছেন। ওই চিকিৎসক শনাক্ত হওয়ার পর ওসমানীর ৭৮জন শিক্ষানবীশ চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়। এই কোয়ারেন্টিনে থাকা ৭৮ জনের মধ্য থেকেই সোমবার ১৬ জনের করোনা শনাক্ত হয়।
এদিকে গত ৫ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনিই করোনা শনাক্ত হওয়া সিলেটের প্রথম রোগী। গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed