বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ২,৫২,৩৯৩
আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৩৯৩ জন।
পরিস্থিতি খারাপ হলেও বিশ্বব্যাপী আক্রান্তদের মধ্যে বর্তমানে স্থির অবস্থায় রয়েছেন ৯৮ শতাংশ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে কোভিড-১৯ সংক্রমিত ২১ লাখ ৯৭ হাজার ৯৮৫ জনের মধ্যে ২১ লাখ ৪৮ হাজার ৩৫০ জন স্থির অবস্থায় রয়েছেন।
এছাড়া, ৪৯ হাজার ৬৩৫ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৪৫ হাজার ৩২০ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১১ লাখ ৯৪ হাজার ৯৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed