বিশ্বনাথে এক মাসে তিন জনপ্রতিনিধির মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে চার সপ্তাহের ব্যবধানে দুই ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদস্য মৃত্যুবরণ করেছেন৷ সর্বশেষ রোববার (৩ মে) উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা তাহিদ মিয়া মারা গেছেন।
এর আগে গত ৮ এপ্রিল বৃহষ্পতিবার দিবাগত রাতে দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আ.লীগ নেতা হাবিবুর রহমান ছাতির এবং গত ২৭ এপ্রিল সোমবার দৌলতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ড সদস্য ছোরাব আলী মারা যান। তারা প্রত্যেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
এদিকে, এ সকল নির্বাচিত জনপ্রতিনিধির মৃত্যুতে তাদের নির্বাচনী এলাকাসহ উপজেলাজুড়ে বইছে শোকের ছায়া। শোকাহত তাদের দীর্ঘদিনের সহকর্মী জনপ্রতিনিধি ও রাজনৈতিক বন্ধুরা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed