বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২,৪৮,২৫৬
আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী ২ লাখ ৪৮ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৬৫ হাজার ৩১০ জন।
বর্তমানে স্থির অবস্থায় রয়েছেন ২১ লাখ ১৩ হাজার ০১৬ জন, যা মোট রোগীর ৯৮ শতাংশ।
এছাড়া, ৫০ হাজার ৪১ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।
করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১১ লাখ ৫৩ হাজার ৯৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed