সিলেটে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শহীদ শামসুদ্দিন অাহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এক ব্যক্তি মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি মারা যান। এদিন বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের অাবাসিক চিকিৎসক (অারএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে মারা যাওয়া ব্যক্তির জ্বর-সর্দি ছিল বলে জানিয়েছেন। তিনি বলেন, মারা যাওয়ার পর করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হচ্ছে।
বড়লেখা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিহতের লাশ গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডা. সুশান্ত।
তিনি আরও বলেন, হাসপাতালে ৮ জন করোনা রোগীসহ ২৩ জন চিকিৎসাধীন আছেন। তবে তাদের সবার অবস্থায় স্থিতিশীল।
প্রসঙ্গত, সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ মধ্যে সিলেট জেলার ৭ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩ জন ও সুনামগঞ্জের ৫ জন। আর সিলেট জেলার প্রথম করোনা আক্রান্ত ডা. মঈন উদ্দিন গত ১৫ এপ্রিল মারা গেছেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed