Main Menu

ওসমানীর ৮৯ ইন্টার্ন চিকিৎসক কোয়ারেন্টিনে

বৈশাখী নিউজ ডেস্ক: এক ইন্টার্ন চিকিৎসকের করোনা পজিটিভ শনাক্ত হবার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৮৯ জন ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজের একটি সূত্র জানায়, সদ্য এমবিবিএস পাস করা এসব চিকিৎসকের সম্প্রতি ইন্টার্ন হিসাবে যোগদানের কথা ছিল। এ অনুযায়ী সম্প্রতি তারা গাজীপুরের টঙ্গী থেকে বাসযোগে সিলেটে আসেন। নিয়ম অনুযায়ী তাদের করোনা টেস্ট করে হাসপাতালে যোগদানের ব্যবস্থা নেয়া হয়। টেস্টের এক পর্যায়ে বুধবার এক ইন্টার্ন চিকিৎসকের করোনা ধরা পড়ে। এরপর বাকিদের কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি তাদেরকে আপাতত কাজে যোগদান না করানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।

এদিকে একইদিন শামসুদ্দিন আহমদ হাসপাতালে কর্মরত একজনের করোনা ভাইরাস পজেটিভ আসায় হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছে ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি জানান, যেহেতু হাসপাতালের একজন আক্রান্ত হয়েছেন। তাই কর্মরত সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

এদিকে, আক্রান্ত শামসুদ্দিন হাসপাতালের স্টোর কিপার বর্তমানে নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন।

Share





Related News

Comments are Closed