দক্ষিণ এশিয়ায় করোনা কম শক্তিশালী!
আন্তর্জাতিক ডেস্ক: করোনার বিধ্বংসী শক্তি বিভিন্ন জায়গায় বিভিন্নরকম। যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনে করোনার যে তীব্রতা বাংলাদেশে বা ভারতে তেমন নয়। পুরো দক্ষিণ এশিয়ায় করোনার মৃত্যুহার অনেক কম। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস এর মতামত এমনটাই।
যুক্তরাষ্ট্রের এ গবেষণা সংস্থার মতে, ভারতসহ দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ায় করোনাভাইরাসের যে সাব-টাইপ ছড়িয়েছে সেটি ইউরোপ এবং অন্যান্য দেশের মতো মারাত্মক নয়। এর ধ্বংসের ক্ষমতা করোনার সব টাইপের তুলনায় অনেকটাই কম।
মার্কিন সংস্থাটির গবেষকরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনার নমুনা সংগ্রহ করে তা নিয়ে গবেষণা চালান। এবং নিজেদের গবেষণার ওপর ভিত্তি করে করোনাকে তিনটি উপজাতিতে ভাগ করেছেন তারা। কোভিড-১৯ এর এই তিনটি বিভাগকে এবি এবং সি বিভাগে ভাগ করা হয়েছে। এ এবং সি’র তুলনায় বি অনেকটাই দুর্বল।
মার্কিন গবেষণা সংস্থাটি বলছে, ভারতসহ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় এ ভাইরাসের বি উপজাতিটিই ছড়িয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed