সৌদিতে শুক্রবার থেকে রোজা শুরু
ধর্ম ডেস্ক: সৌদি আরবের আকাশে গতকাল বুধবার মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। সেক্ষেত্রে শুক্রবার ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ শুক্রবার থেকে সৌদি আরবে শুরু হবে পবিত্র মাহে রমজান। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও শুক্রবার (২৪ এপ্রিল) থেকে রোজা শুরু হবে।
এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে রোজার সময় জামাতে নামাজ আদায় বন্ধের সিদ্ধান্ত নেয়া হলেও, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব কর্তৃপক্ষ। রমজানে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ২২ এপ্রিল পবিত্র এই দুই মসজিদের প্রেসিডেন্সির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, সৌদি আরবে যেদিন রোজা শুরু হয় তার পরদিন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ কয়েকটি দেশে রমজান মাস শুরু হয়। যেহেতু সৌদি আরবে ২৪ এপ্রিল রমজান মাস শুরু হবে সেক্ষেত্রে এ অঞ্চলে রোজা শুরু হবে ২৫ এপ্রিল।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed