Main Menu

করোনায় ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৬৪০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার সকালে জানিয়েছে, করোনাভাইরাসে দেশটিতে নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৯৯৯ জন কোভিড-১৯ পজেটিভ হয়েছেন।

এনিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৪০ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ১৯ হাজার ৯৮৪ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আজ সকাল ৮টা পর্যন্ত দেশব্যাপী ৬৪০ জন করোনা রোগীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।’

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী- ৩ হাজার ৮৭০ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

বুধবার দিয়ে টানা ২৯ দিনের লকডাউনে রয়েছে ভারত। গত ২৫ মার্চ দেশটিতে ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share





Related News

Comments are Closed