মানব শরীরে করোনার টিকা পরীক্ষায় জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক: করোনার ভ্যাকসিন আবিষ্কারে বিশ্বব্যাপী প্রায় ১০০ গবেষণা চলছে। টিকা উদ্ভাবনে বেশিরভাগ দেশ এখন পর্যন্ত গবেষণাগার পর্যায়ে থাকলেও কিছু দেশ মানব শরীরে করোনার টিকা পরীক্ষার কাজ শুরু করেছে। সেই তালিকায় ইউরোপের সফলতম দেশ জার্মানি।
বুধবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এরই মাঝে মানব শরীরে সম্ভাব্য করোনা টিকার গবেষণা চালাতে অনুমোদন দিয়েছে জার্মানির ভ্যাকসিন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। জার্মানির বায়োটেক কোম্পানি ‘বায়োএনটেক’ এ ভ্যাকসিনের গবেষণা চালাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার টিকা উদ্ভাবনে চতুর্থ দেশ হিসেবে মানব শরীরে গবেষণা চালাতে যাচ্ছে বায়োএনটেক। শুরুতে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ২০০ মানুষের ওপর সম্ভাব্য এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। দ্বিতীয় ধাপে করোনা শনাক্ত হওয়া গুরুতর রোগীদের ওপরও এটি প্রয়োগ করা হবে।
জানা যায়, বায়োএনটেকের সম্ভাব্য এ ভ্যাকসিনের নাম ‘বিএনটি১৬২’। পিফিজার নামে আরেকটি ফার্মাসিউটিক্যালসের সঙ্গে যৌথভাবে এ গবেষণা চালাবে প্রতিষ্ঠানটি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed