অস্ট্রেলিয়ায় করোনা নিয়ন্ত্রণের পথে
আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্ব যখন আতঙ্কিত। তখন করোনা নিয়ে স্বস্তির বার্তা দিল অস্ট্রেলিয়া। কারণ গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৪ জন আক্রান্ত ও ৩ জন মারা গেছেন। যা আগের তুলনায় অনেক কম। দেশটির ডেপুটি চিফ মেডিকেল অফিসার পল কেলি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এই সফলতার পেছনে রয়েছে সামাজিক দূরত্ব মেনে চলা। ফেডারেল সরকারের আরোপ করা সামাজিক দূরত্বের নিয়মটি করোনা মোকাবিলায় খুব কাজে দিচ্ছে। পরে হয়তো আমার আরো সফল হব।
গেল মার্চের ৩০ তারিখ করোনা নিয়ন্ত্রণে কিছু নির্দেশনা জারি করে দেশটির সরকার। সেখানে বলা হয়, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। দুই জনের বেশি মানুষ এক সঙ্গে হাঁটতে পারবেন না। তবে অবশ্যই তাদের এক ঘরের হতে হবে। দেশটির জনগণ এই পরামর্শ মেনে চলে বলে জানিয়েছেন পল কেলি। আর তাতেই মিলছে সাফল্যের দেখা।
করোনায় নতুন করে আক্রান্তের হার নিচের দিকে নামতে শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, আর এক সপ্তাহ দেখে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হতে পারে।
পল কেলি বলেন, বারবার পরীক্ষা করে আরো নতুন সংখ্যক কেস সন্ধান করছি আমরা। করোনার লক্ষণ ছাড়াও বা হালকা করোনা লক্ষণ রয়েছে এমন রোগীর সন্ধান করছি আমরা।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed