গাইবান্ধায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ও ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৃথক এ র্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মোল্লার চর ইউনিয়নের হাসমত আলী (৬০), গোবিন্দগঞ্জ ইউনিয়নের জাদু মিয়া (৩০), ফুলছড়ি ইউনিয়নের আনচার আলী (৫৫)। এরা সবাই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
মোল্লার চর ইউনিয়ন পরিষদ (ইউপি) ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা (ইউডিসি) হারুন মিয়া জানান, দুপুরে জমিতে পাট বীজ বুনছিলেন কৃষক হাসমত আলী। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন জাদু মিয়া। এ সময় ঝড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান জানান, দুপুরে বাড়ির পাশে মাঠে গরু চরাচ্ছিলেন। এ সময় বৃষ্টি সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed