Main Menu

না’গঞ্জ জেলা প্রশাসনের দুই কমিশনার আইসোলেশনে

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দুই সহকারী কমিশনার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। বর্তমানে তারা অনেকটা সুস্থ আছেন বলে জানা গেছে।

আক্রান্তরা হলেন- জেলা প্রশাসনের এসএ শাখার সহকারী কমিশনার (জেলা ই-সেবা কেন্দ্র) ও সাধারণ শাখার সহকারী কমিশনার (গোপনীয় শাখা, সাধারণ শাখা, ব্যবসা বাণিজ্য শাখা, লাইব্রেরী শাখা)।

Manual4 Ad Code

এর আগে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখার কর্মকর্তা মো. মজনুর হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

Manual4 Ad Code

রোববার (১৯ এপ্রিল) আক্রান্ত দুজন এ তথ্য নিশ্চিত করেন।

Manual4 Ad Code

আক্রান্ত এসএ শাখার সহকারী কমিশনার বলেন, ‘পহেলা বৈশাখের আগেই নমুনা পরীক্ষার পর আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। তারপর থেকেই আইসোলেশনে আছি এবং আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী ওষুধ সেবন করছি। এখন অনেকটাই সুস্থ।’

সাধারণ শাখার সহকারী কমিশনার বলেন, ‘গত ১৪ এপ্রিল আইইডিসিআর এর প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পরে ১৬ এপ্রিল আইইডিসিআর থেকে জানানো হয় আমার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ। তারপর থেকেই আইসোলেশনে আছি। তবে আগের থেকে এখন ভালো আছি।’

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code